নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ধর্নার মঞ্চ ঘিরেই নতুন রাজনৈতিক সংঘাত শহরের বুকে। ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত কর্মসূচির আগের দিন রানি রাসমণি অ্যাভিনিউয়ে মঞ্চ তৈরিতে বাধা দিল পুলিশ। অনুমতি না থাকার কারণ দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক ও বিরোধী রাজনীতির সংঘাত আরও তীব্র হয়ে উঠল।
মঙ্গলবার ভোট-পরবর্তী হিংসা, রাজনৈতিক সন্ত্রাস এবং বিরোধী কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নায় বসার কর্মসূচি ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিকে সামনে রেখে সোমবার দুপুরে ধর্নামঞ্চ তৈরির কাজ শুরু করতে গেলে পুলিশ তা আটকে দেয়।
পুলিশের দাবি, সংশ্লিষ্ট স্থানে কর্মসূচি করার জন্য প্রয়োজনীয় অনুমতি মেলেনি। ফলে কোনও মঞ্চ নির্মাণের কাজ চলতে দেওয়া যাবে না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তৃণমূলের অন্যতম মুখপাত্র ও বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
কুণাল ঘোষের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তৃণমূলের কর্মসূচি বানচাল করার চেষ্টা করা হচ্ছে। তার দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন বলেই প্রশাসন বাধা সৃষ্টি করছে। বিজেপি সরকার পুলিশকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে।'
পরিস্থিতি সামাল দিতে পুলিশের পক্ষ থেকে বিকল্প স্থান হিসেবে ধর্মতলার ওয়াই চ্যানেলের প্রস্তাব দেওয়া হয়। পরে তৃণমূল নেতৃত্ব সেখানে গিয়ে পরিদর্শন করেন। পুলিশের তরফে জানানো হয়েছে যে ওয়াই চ্যানেলে সর্বোচ্চ দুঘণ্টার জন্য কর্মসূচির অনুমতি দেওয়া যেতে পারে। সেই অনুযায়ী নতুন আবেদন জমা দেওয়ার কথাও বলা হয়েছে।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানান, মঙ্গলবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত ওয়াই চ্যানেলেই তৃণমূলের ধর্না কর্মসূচি অনুষ্ঠিত হবে। যদিও দল এখনও দাবি করছে, তাদের মূল কর্মসূচি রানি রাসমণি অ্যাভিনিউতেই হওয়ার কথা ছিল এবং শেষ মুহূর্তে প্রশাসনের অবস্থান বদল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের