নিজস্ব প্রতিনিধি, কলম্বো - রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি রানিল বিক্রমসিংহকে। গ্রেফতারের পরই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ভর্তি রয়েছেন কলম্বোর ন্যাশনাল হাসপাতালে।
সূত্রের খবর, রানিল বিক্রমসিংহের শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে আইসিইউতে স্থানান্তরিত করা হয় শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতিকে। হাসপাতালের ডিরেক্টর ডঃ রুকশান বেলানা জানান, একাধিক সমস্যা রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতির। ডিহাইড্রেশন, রক্ত শর্করা, উচ্চ রক্তচাপের মতো সমস্যায় ভুগছেন তিনি। আপাতত স্থিতিশীল রয়েছেন রনিল।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে নিজের স্ত্রী, অধ্যাপিকা মৈত্রী বিক্রমসিংহে-র একটি সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে অংশ নিতে ইংল্যান্ড সফর করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রানিল বিক্রমসিংহ। সেই সফরের জন্য সরকারি অর্থ ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, কলম্বোর সিআইডি সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতিকে। জিজ্ঞাসাবাদের পরই তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, “আমরা তাঁকে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করছি। ব্যক্তিগত কাজে সরকারি সম্পদ ব্যবহারের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।“
২০২২ সালে ভয়াবহ আর্থিক সংকটের মুখে পরেছিল শ্রীলঙ্কা। সেই সময় বিক্ষোভের মুখে শ্রীলঙ্কা থেকে পালিয়ে গিয়ে পদত্যাগ করেন গোতাবায়া রাজাপক্ষে। তখন শ্রীলঙ্কার রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয় ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা বিক্রমাসিংহকে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের