নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা বঙ্গে। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। রাত পোহালেই কালবৈশাখীর তাণ্ডব রাজ্যজুড়ে। সপ্তাহের শেষ তিন দিনে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা। দিনের বেলায় গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। বিকেল বা সন্ধ্যায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা রয়েছে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায়। শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। দোসর হতে পারে শিলাবৃষ্টি।
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দুর্যোগ হতে পারে উত্তরবঙ্গের ৬ জেলায়। প্রবল সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর। বিকেলের পর থেকে কিছুটা কমবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ। ঝড়বৃষ্টির প্রভাবে আগামী ৪ দিন তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরবর্তীকালে কমতে পারে তাপমাত্রা ২-৪ ডিগ্রি।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা