নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের রাতের শহরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। জোকা মেট্রো স্টেশনের নীচে ডায়মন্ড হারবার রোডে পণ্যবাহী গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহী দুই তরুণ-তরুণীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘাতক চালক পলাতক।
ঘটনাটি ঘটে জোকা মেট্রো স্টেশন সংলগ্ন ডায়মন্ড হারবার রোডে রবিবার রাত ১১ টা নাগাদ। পুলিশ সূত্রে জানা যায়, বাইক চালক বছর ২৯ এর অঞ্জন সাঁধুখা তার বান্ধবীকে নিয়ে বাইকে করে ঠাকুরপুকুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে একটি পণ্যবাহী গাড়ি সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে দুজনেই বাইক থেকে ছিটকে পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইক আরোহী দুজনের মাথাতেই হেলমেট ছিল। তবুও ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রাণ বাঁচানো যায়নি। প্রাথমিকভাবে অনুমান, পণ্যবাহী গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। তবে বাইকের গতিবেগও বেশি ছিল কি না, তা খতিয়ে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ঘাতক গাড়ির চালক। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের