নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাতে শহরের বুকে ফের দুঃসাহসিক লুটের ঘটনা। পিস্তল দেখিয়ে প্রায় ৩ কোটি টাকার সোনা লুট করল দুষ্কৃতীরা। মারধরের শিকার স্বর্ণকার। ইতিমধ্যেই সিঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায়। সিঁথি এলাকার রাজা অপূর্ব কৃষ্ণ লেনের বাসিন্দা এক স্বর্ণকার বড়বাজারে গিয়েছিলেন গয়না তৈরির সোনা আনতে। কয়েকজন স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ কিলো ৩৮০ গ্রাম সোনা যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা সংগ্রহ করেন তিনি। এরপর রাতে স্কুটি করে নিজের ওয়ার্কশপে ফিরছিলেন তিনি। স্বর্ণকারের অভিযোগ, সিঁথির ওয়ার্কশপের কাছেই হঠাৎ দুটি বাইকে চেপে দুই আততায়ী তার পথ আটকে দেয়।
দুষ্কৃতীদের মধ্যে একজন পিস্তল বের করে তাকে ভয় দেখায় এবং স্কুটির ভিতরে থাকা সোনা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে স্বর্ণকারকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তার স্কুটি নিয়েই এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বৃহস্পতিবার রাতে সিঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই স্বর্ণকার।
পুলিশ ইতিমধ্যেই উত্তর কলকাতার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। লুটের ঘটনায় কারা যুক্ত, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, অভিযুক্তরা ঘটনাস্থল আগে থেকেই চিহ্নিত করে রেখেছিল এবং ব্যবসায়ীর গতিবিধি নজরদারি করছিল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের