নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাতের শহরে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বন্ধুর সঙ্গে বাইকে বেরিয়ে প্রাণ হারালেন রিয়া সোনকার নামে এক তরুণী। নিছক দুর্ঘটনা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। মৃতা রিয়া সোনকার কলকাতার বড়বাজার এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, সেদিন রাতে রিয়ার বন্ধু অঙ্কিত মিশ্র তাকে নিয়ে বাইকে ঘুরতে বেরিয়েছিলেন। এরপর বড়বাজার চত্বরে হঠাৎই দুর্ঘটনার শিকার হন তারা। গুরুতর আহত অবস্থায় রিয়াকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তবে রিয়ার পরিবারের দাবি, বিষয়টি মোটেই দুর্ঘটনা নয়। মেয়ের বন্ধুই এই মৃত্যুর জন্য দায়ী। তাদের অভিযোগের ভিত্তিতে হেস্টিংস থানার পুলিশ অঙ্কিত মিশ্রকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই, পুলিশের পক্ষ থেকে তরুণীর বন্ধুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশপাশি, তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতের বাইক যাত্রা, গতিবেগ, দুর্ঘটনার স্থান ও সময় সব দিক খতিয়ে দেখছে পুলিশ। মৃতার বন্ধুর মোবাইল ফোন ও বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। সত্যিই দুর্ঘটনা নাকি খুন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের