নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - রাতের নিস্তব্ধতা ভেঙে গুলির শব্দে কেঁপে উঠল সামশেরগঞ্জ। গভীর রাতে জাতীয় সড়কের ধারে প্রকাশ্যে গুলি করে খুন করা হল এক যুবক হোটেল ব্যবসায়ীকে। আচমকা এই হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বুধবার গভীর রাতে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলো সংলগ্ন নূর মোহাম্মদ কলেজের কাছে জাতীয় সড়কের ধারে গুলি করে খুন করা হয় রাহুল বিশ্বাস নামে এক যুবককে। তিনি সামশেরগঞ্জের তারবাগান এলাকার বাসিন্দা এবং পেশায় এক হোটেল ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা যায়, আগে পাতার ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও সম্প্রতি কলেজ সংলগ্ন এলাকায় একটি হোটেল খুলেছিলেন রাহুল।
প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার গভীর রাতে হঠাৎই হোটেল চত্বরে গুলির আওয়াজ শোনা যায়। সেই আওয়াজ শুনে বেরিয়ে আসতেই তারা দেখে রাহুলকে লক্ষ্য করে এক দুষ্কৃতী গুলি করে পালিয়েছে। পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতী। যুবকের বুকে মাথায় গুলি লাগে। হামলাকারী গুলিবর্ষণ করেই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এরপরেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যুবক। গুলিবিদ্ধ অবস্থায় রাহুল বিশ্বাসকে দ্রুত স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে জরুরি ভিত্তিতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হলে, পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ফরাক্কার এসডিপিও-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তারা এলাকা পরিদর্শন করেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের