নিজস্ব প্রতিনিধি, কাবুল – সোমবার রাতের অন্ধকারে আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান। হামলার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। এর মধ্যে বেশিরভাগই শিশুই। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে জানিয়েছেন তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ।
নিজের এক্স হ্যান্ডেলে তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ লিখেছেন, “সাধারণ মানুষের বাড়িতে বিমানের মাধ্যমে বোমা ফেলেছে পাকিস্তানি বাহিনী। এর জেরে মৃত্যু হয়েছে ৯ জন শিশু ও ১ মহিলার। ৯ শিশুর মধ্যে পাঁচজন বালক ও চারজন বালিকা।“ নিরীহ মানুষের বাসস্থান লক্ষ্য করে পাকিস্তানি হামলার তীব্র নিন্দা করেছে তালিবান সরকার। এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেনি পাকিস্তান।
সম্প্রতি পাক সেনার তরফে বিবৃতি জারি করে জানায়, পাকিস্তানের আঘাতে ২০০-র বেশি তালিবান যোদ্ধার মৃত্যু হয়েছে। পাশাপাশি বিবৃতিতে পাক সেনার ২৩ জন কর্মীর মৃত্যুর কথা স্বীকার করে নেওয়া হয়। তবে তালিবানের তরফে সরকারিভাবে জানানো হয়, ৯ জন যোদ্ধার মৃত্যু হয়েছে পাকিস্তানের হামলায়।
অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ডুরান্ড লাইন বরাবর কুনার এবং হেলমান্দ প্রদেশ সহ বেশ কিছু জায়গায় থাকা পাক সেনার আউটপোস্ট এখন তাঁদের দখলে। শুক্রবার সন্ধ্যা ৬টায় পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতির মেয়াদ শেষ হয়েছে।
দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের