নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - রাতের অন্ধকারে পরপর তিনটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে উঠছে প্রশ্ন , বিশেষ করে টানা কয়েক মাস ধরে এলাকায় ছোটখাটো চুরির ঘটনা ঘটতে থাকায় উদ্বেগ বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার রাতে প্রতিদিনের মতো বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি ফেরেন । গভীর রাতে চোরের দল দুটি চায়ের দোকান আর একটি সেলুনের তালা ভেঙে ভেতরে ঢোকে। একটি চায়ের দোকান থেকে প্রায় ২৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা । অপর চায়ের দোকান থেকে একটি সাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করলেও মাঝপথে সেটি ফেলে যায় । সেলুনে ঢুকলেও ভেতরে তেমন কিছু না থাকায় বড় ক্ষয়ক্ষতি হয়নি । দোকান মালিকরা সকালে দোকান খুলতে গিয়ে ঘটনা দেখতে পান এই ঘটনা । মুহূর্তের মধ্যে বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
খবর পেয়ে ইন্দাস থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে । চোরদের ধরতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে আর সম্ভাব্য সন্দেহ জনকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে , এটি পরিকল্পিত চুরির ঘটনা হতে পারে । জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন , এলাকায় রাত্রিকালীন টহলদারি বাড়ানো এবং বাজার চত্বরে আরও সিসিটিভি বসানো জরুরি।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের