নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর মুখে ফের শহরের রাস্তায় বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। মহালয়ার রাতে শহরের বুকে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ইকো পার্কের কাছে সার্ভিস রোডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পুলিশ কনস্টেবল। গুরুতর আহত সিভিক ভলান্টিয়ার। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, রবিবার রাত ১০টা নাগাদ ইকো পার্কের ২ নম্বর গেটের সামনে সার্ভিস রোডে সাইকেলে টহল দিচ্ছিলেন ইকো পার্ক থানার কনস্টেবল জ্যোতিষ দেবনাথ ও এক সিভিক ভলান্টিয়ার। হঠাৎ করেই বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি ধাক্কা মারে তাদের। বেপরোয়া গতিতে আসা গাড়িটি একটি বাইককেও ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তিনজনকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় কনস্টেবল জ্যোতিষ দেবনাথের।
কনস্টেবলের শরীরে একাধিক জায়গায় আঘাত লেগেছিল বলে চিকিৎসকরা জানান। মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সিভিক ভলান্টিয়ার। একই সঙ্গে আহত বাইক আরোহীর অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা যায়, যে গাড়িটি দুর্ঘটনা ঘটিয়েছে সেটি চিনার পার্কের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত দুটি সাইকেল ও একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে ধৃত গাড়ি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের