নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আবার রক্তাক্ত হল কসবা। রাতের নীরবতা ভেঙে হঠাৎ গুলির শব্দ। কসবার বোসপুকুর এলাকায় হঠাৎই শুটআউটের ঘটনা ঘটে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে এক যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে কসবার বোসপুকুর প্রান্তিক পল্লী কেঁপে উঠে গুলির শব্দে। রাত প্রায় ১১টা নাগাদ গুলি চালানোর ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর জখম হন অভিজিৎ নামে এক স্থানীয় যুবক। তার বাঁ হাতের তালুতে গুলি লেগেছে বলে জানা যায়। দ্রুত তাকে উদ্ধার করে রুবি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আহত যুবক।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় রাতে কয়েকজন যুবক একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করছিলেন। সেখানেই উপস্থিত ছিলেন অভিজিৎও। ঠিক কোন মুহূর্তে, কীভাবে এবং কে গুলি চালালো তা স্পষ্ট নয়। তবে গুলিচালনার সময় ঘটনাস্থলে আরও কয়েকজন যুবক ছিলেন। তাদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোলের পাশাপশি খাবারের প্যাকেট, থালা এবং মদের বোতলও উদ্ধার করে।
তবে কে বা কারা গুলি চালালো সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। পাশাপশি, গুলি চলার পেছনে কোনো ব্যক্তিগত বিবাদ, নেশাজনিত ঝামেলা, নাকি অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে সেই বিষয়টিও অনুসন্ধান করছে তদন্তকারীরা।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা