নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - রাতভর হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড এলাকা, আতঙ্ক ছড়াল নারায়ণসুন্দরী গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা, বন দফতরের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ। যদিও এ বিষয়ে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই সোনামুখীর জঙ্গলে একাধিক হাতির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। মঙ্গলবার রাত আনুমানিক একটা নাগাদ তিনটি হাতি খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে। প্রথমে পরপর তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় পরিবারের সদস্যরা।

এরপর গ্রাম ছাড়ার সময় সংলগ্ন আলু ক্ষেতে ব্যাপক ক্ষতি সাধন করে হাতিগুলি। অন্যদিকে বসতভিটে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছেন পরিবারগুলি। ক্ষয়ক্ষতির দায় সম্পূর্ণভাবে বন দফতরের উপরেই বর্তানো উচিত বলেই মত এলাকাবাসীর।
ক্ষতিগ্রস্ত গৃহকর্ত্রী ললিতা মাল জানান, 'এভাবে চলতে থাকলে একদিন আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। রাতে ঘুম উড়ে গেছে, প্রতি মুহূর্তে ভয় কাজ করছে। এই অবস্থায় দায়িত্বপ্রাপ্তদের নীরবতা আমাদের আরও অসহায় করছে। দ্রুত হাতির দলকে নিরাপদ স্থানে সরানো হোক'।
ক্ষতিগ্রস্ত আলু চাষি উপায় রায় জানান, 'মহাজনের কাছ থেকে ধার নিয়ে চাষ শুরু করেছিলাম। আর কিছুদিনের মধ্যেই ফসল তোলার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ করে দিল হাতির দল। এখন ঋণ শোধ করব কিভাবে, সংসারই বা চালাবো কিভাবে তা বুঝে উঠতে পারছি না'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের