নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভয়াবহ অগ্নিকাণ্ড রায়দিঘিতে। সারারাত ধরে জ্বলল কাঠের মিল। এক রাতেই পুড়ে ছাই হয়ে গেল তিন কোটি টাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাতের ঘুম উড়ে যায় সকলের। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , রাতে দোকান বন্ধ করে চলে যান মিলের মালিক অমূল্য গায়েন। তারপর রাতেই কোনওভাবে হঠাৎ আগুন লেগে যায় মিলটিতে। এরপর রাতভর আগুন জ্বলতে থাকে ওই মিলে। মুহূর্তের মধ্যে বিরাটাকার ধারণ করে আগুন। বহুদূর থেকে দেখা যাচ্ছিল আগুনের শিখা। ঘটনার খবর পেয়েই ছুটে আসেন স্থানীয়রা। দমকলে খবর দিয়ে তারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
এরপর জয়নগর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে দীর্ঘ সাত ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। কান্নায় ভেঙে পড়েছেন দোকান মালিক। প্রায় তিন কোটির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তাদের প্রাথমিক অনুমান , শার্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের