নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথির দিনেই বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই জনসমুদ্রে পরিণত হয়েছে ব্রিগেড চত্বর। কলকাতা থেকে জেলা সর্বত্র গেরুয়া আবেগ আর উচ্ছ্বাসে ভাসছে বিজেপি সমর্থকেরা।
শুক্রবার বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুর জুড়ে শুরু হয় উৎসবের আবহ। গেরুয়া আবির, বাজি, মিষ্টি বিলি সব মিলিয়ে কার্যত বিজয়োৎসবে মেতে ওঠেন শুভেন্দু অনুগামীরা। কাঁথির শান্তিকুঞ্জ, অধিকারী পরিবারের বাসভবনের বাইরেও রাতভর ছিল সমর্থকদের ভিড়।
শনিবার সকাল থেকেই ব্রিগেডমুখী মানুষের ঢল নেমেছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলা থেকে বাস, ট্রেন ও ব্যক্তিগত গাড়িতে করে মানুষ পৌঁছচ্ছেন শপথগ্রহণ অনুষ্ঠানে। রাস্তাজুড়ে ধরা পড়েছে উচ্ছ্বাস, স্লোগান আর গেরুয়া পতাকার ঢেউ।
এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। অসুস্থতার কারণে মা গায়ত্রীদেবী অনুষ্ঠানে থাকতে না পারলেও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত থাকবেন। শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী, ছোট ভাই সৌমেন্দু অধিকারী, স্ত্রী সুতপা অধিকারী এবং কন্যা তিয়ানও ব্রিগেডে থাকবেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের