নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভরা মঞ্চে বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর পায়ের কাছেই রাখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। সেই ছবি অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার হতেই ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, রবীন্দ্রনাথের ছবি ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে নতুন করে চর্চার শুরু হয়েছে। এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের দিকে অভিযোগের আঙুল তুলেছে কেন্দ্রীয় শিবির। আর সেই আবহে সুকান্ত মজুমদারের ছবিকে হাতিয়ার করল শাসক দল। সুকান্ত মজুমদারের বক্তব্যের মঞ্চে তার পায়ের কাছেই রাখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। সেই ছবি অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করে সরাসরি বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, বিজেপি বাংলার মহান ব্যক্তিত্বদের যথাযোগ্য মর্যাদা দেয় না। এদিন কড়া ভাষায় তোপ দাগে শাসক দল।

তৃণমূলের বক্তব্য, 'আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সকলের উপরে স্থান দিই। কিন্তু বিজেপি তাঁদের পায়ের কাছে রাখে। একটি অনুষ্ঠানে সুকান্ত মজুমদার সাবলীলভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের কাছে রেখে দিলেন। এটাই বিজেপির আসল বাংলা-বিরোধী চেহারা।' তাদের অভিযোগ, ' বিজেপি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা করছে। তাঁদের আরও মন্তব্য, দিল্লির নেতাদের খুশি করতে বিজেপির রাজ্য নেতারা বাংলার আইকনদের অসম্মান করছেন।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের