নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভোটের প্রচারে এসে ফের উচ্চারণ বিভ্রাটে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বোলপুরের সভায় ‘রবীন্দ্রসঙ্গীত’ বলতে গিয়ে ‘রবিশঙ্কর’ বলে ফেলার ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। পাল্টা কটাক্ষ শাসক শিবিরের।
সোমবার বীরভূমের বোলপুরে জনসভা করতে গিয়ে বক্তব্যের মাঝে গায়িকা সাহানা বাজপেয়ীকে ধন্যবাদ জানান অমিত শাহ। সেই সময়ই ‘রবীন্দ্রসঙ্গীত’ শব্দটি উচ্চারণ করতে গিয়ে হোঁচট খেয়ে ‘রবিশঙ্কর’ বলে বসেন তিনি। উল্লেখ্য, এর আগেও বিজেপির সংকল্পপত্র প্রকাশ অনুষ্ঠানে তিনি রানি রাসমণির নাম ভুল করে ‘রানি রাসমতী’ বলেছিলেন, যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।
এই নতুন উচ্চারণ বিভ্রাট সামনে আসতেই শাসকদল তৃণমূল কংগ্রেস কড়া কটাক্ষ ছুঁড়ে দেয়। তাদের বক্তব্য, রবিশঙ্কর একজন বিশ্ববিখ্যাত সেতারবাদক এবং শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি ‘রবীন্দ্রসঙ্গীত’ বাংলার সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ পরিচয়। এই দুই ভিন্ন বিষয়কে গুলিয়ে ফেলা বাংলার সংস্কৃতির প্রতি অবমাননা বলেই দাবি তৃণমূলের।
এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে তৃণমূল লেখে, ' বাংলার সংস্কৃতি আপনাদের প্রচারের অংশ নয়। এই অপমান বাংলা কখনও মেনে নেবে না।' ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের