নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছুটির দিনে শহরের বুকে আগুন আতঙ্ক। চাঁদনি চকের কাছে সিইএসসির অফিসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ প্রিন্সেপ স্ট্রিটের সিইএসসি অফিস থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। শীতের ছুটির সকাল রাস্তায় তখনও জনসমাগম তেমন হয়নি। হঠাৎ অফিস থেকে আগুন ও ঘন ধোঁয়া বেরোতে শুরু করলে আতঙ্কে ছুটোছুটি শুরু হয় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪ টি ইঞ্জিন। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে শুরু করে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে টানা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।
ঘন ধোঁয়া ও প্রবল তাপের কারণে আগুন নেভাতে ব্যাপক বেগ পেতে হয় দমকল বাহিনীকে। সৌভাগ্যবশত, অফিস ছুটির দিন হওয়ায় ভিতরে কেউ ছিলেন না, ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। আগুন লাগার কারণ যদিও এখনও স্পষ্ট নয়। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দমকল বিভাগ ঘটনার উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের