নিজস্ব প্রতিনিধি, কলকাতা – রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। গত ২ দিন ধরে ঝড়-বৃষ্টির জেরে একলাফে ৪ ডিগ্রি কমল তাপমাত্রা। রবিবারও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি। ঝড়-বৃষ্টির প্রভাবে একধাক্কায় তাপমাত্রা কমেছে অনেকটা।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ১১ ডিগ্রি কম এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি কম রয়েছে। আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।
রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলী, হাওড়া, উত্তর ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টি ও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়ার বইতে পারে। তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে সিকিমের পার্বত্য অঞ্চলে। রবিবারও একই চিত্র থাকবে দুই বঙ্গেই। সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে।
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের