নিজস্ব প্রতিনিধি, ঢাকা – এয়ার অ্যাম্বুল্যান্সে যান্ত্রিক ত্রুটি থাকায় ভোরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে রবিবার করা হয়। কিন্তু রবিবারও অনিশ্চিত খালেদার লন্ডন যাত্রা। জার্মানির থেকে এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করে ঢাকায় এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে ‘বন্ধু’ কাতার।
সূত্রের খবর, এয়ার অ্যাম্বুল্যান্স সংক্রান্ত জটিলতা রয়েছে। এখনও পর্যন্ত কোনও এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছোয়নি ঢাকায়। যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে কাতারের এয়ার অ্যাম্বুল্যান্সে। তাই বিকল্প হিসাবে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করে ঢাকায় পাঠাচ্ছে কাতার। সব কিছু ঠিক থাকলে আগামী ৯ ডিসেম্বর লন্ডন যাত্রা হতে পারে খালেদার।
উল্লেখ্য, লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে খালেদা জিয়ার। ঢাকার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ৮০ বছর বয়সি খালেদার জন্য গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। কিডনির সমস্যা থাকায় ডায়ালিসিস চলছে খালেদার। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বাংলাদেশবাসীকে প্রার্থনা করার অনুরোধ করেছেন ইউনুস।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের