নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শীতের গতিতে প্রায় ফুলস্টপ পড়ে গেল। ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গে নেই। শীত বিদায় নিতেই নিম্নচাপের সম্ভাবনা বঙ্গে। রদবদল আবহাওয়ার। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। তাহলে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে? কি বলছে হাওয়া অফিস, জেনে নেওয়া যাক।
হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্তের কোনও প্রভাব পড়বে না বাংলায়। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই গোটা রাজ্যে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি কম। মাঝে মাঝে উত্তুরে হাওয়া বইবে। সপ্তাহের শেষদিকে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। আগামী কয়েক দিনে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকার তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশাপাশে থাকবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের