নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রতিবারের মতো এই বছরও রঙ, আলো আর উৎসবের উচ্ছ্বাসে ভরপুর রেড রোডের দুর্গাপুজো বিসর্জন কার্নিভাল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রবিবার রেড রোডে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এবারে অংশ নিয়েছে ১০০-র বেশি পুজো কমিটি।
সূত্রের খবর, রবিবারের কার্নিভালের সূচনা হয় ডোনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে তাঁর নাচের স্কুল ‘দীক্ষা মঞ্জরী’র শিক্ষার্থীদের নৃত্যানুষ্ঠানের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গানে ডোনা ও তাঁর দল নৃত্য পরিবেশন করেন যা দিয়ে উৎসবের আবহে ভেসে ওঠে গোটা রেড রোড। তারপর একে একে রঙিন আলো, ঢাক-ঢোল, নাচ ও গানের তালে রেড রোড দিয়ে এগিয়ে যায় একাধিক পুজো কমিটির সুসজ্জিত ট্যাবলো।
রবিবার মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং টলিউডের একঝাঁক তারকা। জুন মালিয়া, লাভলি মৈত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য, সৌমীতৃষা কুণ্ডু, ভরত কল, রাজা গোস্বামী, রিমঝিম মিত্র, পায়েল দেব, দিব্যজ্যোতি দত্ত সকলেই একত্রে মঞ্চে উজ্জ্বল করলেন সন্ধ্যার আসর।
এদিন মুখ্যমন্ত্রীকেও দেখা যায় অন্য রূপে। প্রতি বছরের ন্যায় এই বছরও তিনি নৃত্যে অংশ নেন। ঢাক বাজানো থেকে শুরু করে তারকাদের সঙ্গে নাচতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। শুধু তাই নয়, এদিন ডান্ডিয়া খেলতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। আলো, নৃত্য ও সংগীতের মেলায় রেড রোডের দুর্গাপুজো কার্নিভাল যেন উৎসবের শহর কলকাতাকে আরও একবার উজ্জ্বল করে তোলে।

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের