নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পরপর তিন দিন, তিন দফা তদন্তের মুখোমুখি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক মামলায় তদন্তকারী সংস্থার তলবে হাজির হয়ে রাজনৈতিক মহলে ফের আলোচনার কেন্দ্রে তিনি। সোমবার ইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সিআইডির ডাকে ভবানীভবনে হাজির হন অভিষেক। নির্বাচনী প্রচারে বিজেপিকে উদ্দেশ্য করে করা তার ডিজে বাজানো মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলায় শুরু হল নতুন জেরাপর্ব।
মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ কালীঘাটের বাসভবন থেকে আইনজীবীকে সঙ্গে নিয়ে ভবানীভবনের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময় দুপুর ১২টার ঠিক ২ মিনিট আগেই তিনি সিআইডি দফতরে পৌঁছে যান। তার হাজিরাকে কেন্দ্র করে ভবানীভবন চত্বরে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে রাখা হয় কড়া নিরাপত্তার বলয়ে। জানা গেছে, নির্বাচনী প্রচারে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে দেওয়া ‘ডিজে বাজানো’ মন্তব্যের প্রেক্ষিতে দায়ের হওয়া মামলার তদন্তে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে পারেন তৃণমূল সাংসদ।
বিভিন্ন পর্যায়ে তদন্তকারীরা অভিষেককে জিজ্ঞাস করতে পারেন বলে জানা গেছে। এমনকি, অভিষেকের বয়ান রেকর্ড করাও হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে সিআইডি জেরার মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচনী প্রচারে বিজেপিকে উদ্দেশ্য করে দেওয়া হুঁশিয়ারির জন্য বিপাকে পড়তে হল অভিষেককে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের