68d2cacc9b1dd_IMG_7118
সেপ্টেম্বর ২৩, ২০২৫ রাত ০৯:৫৯ IST

রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন কলকাতা , দ্রুত স্বাভাবিক করার আশ্বাস মেয়র ফিরহাদ হাকিমের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোমবার ভোররাত থেকে প্রবল বৃষ্টিতে প্রায় ৩০০ মিমি জল নেমেছে কলকাতায়।যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এর ফলে সকাল থেকেই রাস্তায় হাঁটুসমান জল জমে যায়। বহু এলাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম মঙ্গলবার রাতে সাংবাদিকদের সামনে পুরো পরিস্থিতি ও আগামী পদক্ষেপ সম্পর্কে ব্যাখ্যা করেন।

 কলকাতা পুরসভ বৈঠকে মেয়রের আশ্বাস 

সূত্রের খবর অনুযায়ী , সাধারণত একদিনে সর্বোচ্চ ১৮০ মিমি বৃষ্টি হয়, কিন্তু সেই জায়গায় এবার সেই রেকর্ডও ভেঙে গিয়েছে। পুরসভার পক্ষ থেকে একাধিক পাম্প বসিয়ে জল নামানোর চেষ্টা করা হলেও টালি নালা ও অন্যান্য ক্যানেলে ব্যাক ফ্লো শুরু হয়। ফলে জলের চাপ বেড়ে যাওয়ায় নিকাশির কাজ কঠিন হয়ে পড়ে। ফিরহাদ হাকিম জানান, সকালবেলায় যে জল জমে ছিল, সন্ধ্যার মধ্যে তার অনেকটাই নেমে গেছে এবং কন্ট্রোল রুম থেকে লাগাতার নজরদারি চলছে। রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা চলছে।

এই অতিবৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মেয়র স্পষ্ট জানান, এখন থেকে বিদ্যুতের খুঁটি ও ল্যাম্পপোস্ট আরও সুরক্ষিত করতে হবে। অতীতে ল্যাম্পপোস্টে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু এখন জল জমে গেলে জলের মধ্যে বিদ্যুৎ ছড়িয়ে পড়ার ঝুঁকি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তিনি বলেন, “দোষারোপ নয়, কীভাবে সমস্যার সমাধান করা যাবে সেটা নিয়েই ভাবতে হবে।”

পুরসভার মেয়র ফিরহাদ হাকিম 

পুরসভার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৩৫টি খাল সংস্কার হয়েছে এবং পার্কগুলিতে কুঁয়ো খনন সহ নতুন প্রযুক্তি ব্যবহার করে নিকাশি ব্যবস্থার উন্নতি করা হচ্ছে। কিন্তু এত প্রবল বৃষ্টিতে ব্যাক ফ্লো হয়ে সমস্যা তৈরি হয়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতাল বা যেখানে জরুরি প্রয়োজন দেখা দিয়েছে, সেখানে অস্থায়ী পাম্প পাঠিয়ে জল সরানোর কাজ করা হচ্ছে। শহরের বেশিরভাগ জায়গা থেকে জল নেমে গেলেও আমহার্স্ট স্ট্রিট, এন্টালি, পাতিপুকুর বাইপাস, বিজন সেতুর তলা এবং গড়িয়াহাটের প্যান্টালুনসের সামনে এখনও কিছুটা জল রয়েছে।

অন্যদিকে, প্রবল বৃষ্টিতে কলকাতার জলজট নিয়ে বর্তমান পুরসভার ব্যর্থতার অভিযোগ তুলেছেন কলকাতার প্রাক্তন মেয়র ও সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য। তাঁর বক্তব্যে স্পষ্ট আক্ষেপ, “এই সমস্যার দায় শুধু আকাশের বৃষ্টি নয়, দায় পুরসভার পরিকল্পনার ঘাটতি ও লাগামহীন জলাভূমি ভরাট।” তিনি বলেন, “আমার মেয়র থাকার সময় কলকাতাকে জলমুক্ত করতে যে দীর্ঘমেয়াদি প্রকল্প কেইআইআইপি (KIIP) শুরু হয়েছিল, সেই প্রকল্পের অনেক গুরুত্বপূর্ণ কাজ আজও সম্পূর্ণ হয়নি। অথচ এই প্রকল্পই ছিল শহরের প্রধান নিকাশি ব্যবস্থা শক্ত করার ভিত্তি। আজ যদি সেই কাজ সঠিক সময়ে শেষ করা হত, তাহলে এত বৃষ্টিতেও কলকাতা এমন জলে ডুবে থাকত না।”

প্রাক্তন মেয়র ও সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য

বিকাশ ভট্টাচার্যের মতে, তৃণমূল সরকারের শাসনকালে কলকাতার চারপাশের অগণিত জলাভূমি ধীরে ধীরে বেসরকারি নির্মাণের জন্য ভরাট করা হয়েছে। “জলাভূমি শহরের প্রাকৃতিক নিকাশির প্রধান পথ। যখন এই জলাভূমি গিলে ফেলা হয়, তখন শহরের জল বেরোবে কোথা দিয়ে? যে খাল সংস্কারের দাবি আজ তোলা হচ্ছে, সেই খালগুলো ঠিকঠাক পরিষ্কার হয়নি, অনেক জায়গায় সংযোগপথ বন্ধ হয়ে গেছে। ফলে স্বাভাবিক বৃষ্টিতেও জল জমে থাকে, আর আজকের মতো অস্বাভাবিক বৃষ্টিতে সেই সমস্যাই প্রকট হয়ে উঠেছে।”

প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্যের করা রাজনৈতিক আক্রমণ ও সমালোচনার জবাব দিয়ে ফিরহাদ হাকিম বলেন, “আমাদের সময়ে কোনও জলাভূমি ভরাট হয়নি, খাল সংস্কার হয়েছে। বিকাশবাবুর সময়েই জলাভূমি ভরাট হয়েছে। সমালোচনা করা সহজ, কিন্তু কাজ করা কঠিন।” পাশাপাশি তিনি জানান, গ্রীষ্মকালে যেমন পানীয় জলের সংকট হয়, তেমনি বর্ষাকালে জলজটের মতো চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয়।

পুজোর আগে আবার নতুন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। তাই পুরসভা সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। ফিরহাদ হাকিম বার্তা দেন , “এবারের মতো মেঘভাঙা বৃষ্টি কলকাতার জন্য নতুন চ্যালেঞ্জ। এখন আমাদের লক্ষ্য শুধু একটাই, যত দ্রুত সম্ভব শহরকে স্বাভাবিক করা।”

আরও পড়ুন

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের