নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - রেলের ধাক্কায় একের পর এক বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। বিশেষ করে হাতি মৃত্যুর ঘটনাগুলি পরিবেশ প্রেমীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। এই পরিস্থিতির প্রতিবাদে এবার পথে নামলেন পরিবেশ প্রেমীরা। ডুয়ার্সের চালসা রেল স্টেশনে রেল ও বন দফতরের বিরুদ্ধে বিক্ষোভ আর প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়।

স্থানীয় সূত্রের খবর , গত ২ দিন আগে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় একসঙ্গে সাতটি হাতির মৃত্যু হয়েছে। আবার ২০শে ডিসেম্বর ধুপগুড়িতেও তিনটি হাতির মৃত্যু হয়েছে রেলের ধাক্কায়। মঙ্গলবার চালসা রেলস্টেশন চত্বরে পরিবেশপ্রেমীদের এই প্রতিবাদ মিছিল স্টেশন পরিক্রমা করে। বিক্ষোভে উপস্থিত ছিল ক্যারাটের শিক্ষার্থীরা। নেতৃত্বে ছিলেন চালসার প্রবীণ পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার সহ সুমন চৌধুরী।
পরিবেশ প্রেমী সুমন চোধুরী জানিয়েছেন, "রেল আর বন দফতরের সঠিক পরিকল্পনার অভাবে নিরীহ বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। আমরা কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে এই হাতি মৃত্যু আটকানোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলছি। আমি কেন্দ্রীয় নেতা অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ করবো সেন্সসেস বোর্ড লাগানোর জন্য। আমাদের আর্জি অবিলম্বে এই হাতি মৃত্যু বন্ধ হোক।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের