নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনে বাকি আর মাত্র হাতে গোনা কিছু দিন। তারই মধ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ভোর থেকেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় একযোগে তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় সংস্থাটি।
ইডি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই রেশন দুর্নীতি মামলার তদন্ত চলছে। এর আগেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। যদিও পরবর্তীতে তারা জামিনে মুক্তি পান, তবুও মামলার গভীরে পৌঁছতে তদন্ত এখনও জারি রেখেছে ইডি। শুক্রবার ভোরে কলকাতার বিভিন্ন এলাকা ছাড়াও বনগাঁ, মুর্শিদাবাদ এবং হাওড়া-সহ মোট ১২টি জায়গায় তল্লাশি চালানো হয়। একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দিয়ে নথি ও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।
সম্প্রতি এই মামলায় গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেই একাধিক ব্যবসায়ীর নাম উঠে আসে। সেই সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে। কলকাতার পোদ্দার কোর্ট, মিন্টো পার্ক ও লর্ড সিনহা রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকাতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের