নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - টোটোচালকদের জন্য বড় ঘোষণা। রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকে শুরু হল পশ্চিমবঙ্গ সরকারের টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া। উপস্থিত প্রশাসনের শীর্ষ কর্তারা, চালকদের জন্য স্পষ্ট বার্তা নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে রেজিস্ট্রেশন।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্যজুড়ে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার ১০ নভেম্বর, রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকে আনুষ্ঠানিকভাবে সূচনা হল এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমার মহকুমা শাসক, রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, ব্লকের জন শিক্ষা আধিকারিক, সহ আঞ্চলিক পরিবহন আধিকারিক এবং রঘুনাথগঞ্জ ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যরা।
রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, এবং নির্ধারিত ফি। কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশ, টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, এবং নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে জরিমানার মুখে পড়তে হবে চালকদের। এদিনের অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে টোটো পরিষেবাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করা সম্ভব হবে।
এই প্রসঙ্গে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, ' আজকের যে ক্যাম্পটা হচ্ছে সেটা টোটো চালকদের জন্য শুধুমাত্র। যেসব ই - রিক্সা আছে তাদের জন্য অনলাইন পোর্টাল আছে। ১০ ও ১৭ তারিখ এখানে এই ক্যাম্পের মাধ্যমে রেজিস্ট্রেশন চলবে। আগামী দেড় বছর পর্যন্ত এই রেজিস্ট্রেশনের সময়সীমা থাকবে। চালকদের বলব যারা এখনো রেজিস্ট্রেশন করাননি তারা যতটা তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিন। নাহলে পরবর্তীতে আইন শৃঙ্খলার ফাঁদে পড়তে হতে পারে।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের