নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রহড়ার ফ্ল্যাটে বিপুল কার্তুজ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে বড় সাফল্য পেল বেঙ্গল এসটিএফ। শহরের বুকে শতাব্দী প্রাচীন অস্ত্রের দোকানের তিন মালিককে গ্রেফতার করেছে STF। সঙ্গে দোকান থেকেও উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র।
সূত্রের খবর, রহড়ার ফ্ল্যাটে অস্ত্র উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালায় STF। সেই অভিযানেই গ্রেফতার করা হয় তিন অস্ত্র ব্যবসায়ীকে। ধৃতদের নাম সুবীর দাঁ, অভীর দাঁ এবং সুব্রত দাঁ। ধৃতদের মধ্যে একজনকে গিরিশ পার্ক এলাকা থেকে আটক করা হয়। STF সূত্রে জানা যায়, ধৃতদের বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল পরিমাণ কার্তুজ ও কার্তুজের খোল লেনদেনের অভিযোগ রয়েছে।
শুধু তাই নয়, তল্লাশি চালিয়ে ৪১টি অবৈধ বন্দুক উদ্ধার হয়, যার কোনও উল্লেখ দোকানের বৈধ রেজিস্ট্রেশনে নেই। এর আগে এই একই দোকানের দুই কর্মীকে অন্য একটি অস্ত্র মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। এই ঘটনায় আবারও আলোচনায় উঠে এসেছে কলকাতার নামী আগ্নেয়াস্ত্রের দোকানটির ভূমিকা।
STF দোকানটি বাজেয়াপ্ত করে আপাতত বন্ধ করে দিয়েছে। ধৃত তিন মালিকের বিরুদ্ধে অস্ত্র পাচার ও বেআইনি কারবারের অভিযোগে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের আজই আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। তদন্তকারীরা মনে করছেন, রহড়া অস্ত্র উদ্ধার কাণ্ডের সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই অস্ত্র ব্যবসায়ীদের।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের