নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় দান করা রক্তই পরিণত হচ্ছে অবৈধ ব্যবসার হাতিয়ার হিসেবে। স্বাস্থ্য দফতরের তদন্তে উঠে এসেছে বিস্ফোরক অভিযোগ। রাজ্যের একাধিক বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে সরকারের অজান্তেই রক্ত ও প্লাজমা ভিন রাজ্যে পাঠানো হয়েছে বলে অভিযোগ। তদন্তে অনিয়মের অভিযোগে একাধিক ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে স্বাস্থ্য ভবন।
স্বাস্থ্য দফতর সূত্রে দাবি, তদন্তে অন্তত সাতটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের নথি বাজেয়াপ্ত করা হয়েছে এবং একটি ব্লাড ব্যাঙ্ককে আপাতত পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে। তদন্তে অভিযোগ করা হয়েছে, রাজ্যের বাইরে বিপুল পরিমাণ লোহিত রক্ত কণিকা ও প্লাজমা সরবরাহ করা হয়েছে।
স্বাস্থ্য দফতরের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকার লোহিত রক্তকণিকা ও ৪ কোটি ১৫ লক্ষ টাকার প্লাজমা ভিন রাজ্যে পাঠানো হয়েছে বলে অভিযোগ। এই লেনদেনের বৈধতা, অনুমোদন এবং সংশ্লিষ্ট নথিপত্র এখন খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযোগের মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। বহু রোগীর পরিবারের অভিযোগ, প্রয়োজনের সময় ব্লাড ব্যাঙ্কে রক্ত চাইতে গেলে তাদের ডোনার আনতে হবে বলে জানানো হয়। একদিকে রক্তের ঘাটতির অভিযোগ, অন্যদিকে বিপুল পরিমাণ রক্ত ও প্লাজমা রাজ্যের বাইরে যাওয়ার দাবি এই দুইয়ের মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখছে স্বাস্থ্য দফতর।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের