নিজস্ব প্রতিনিধি, জেরুসালেম – অবশেষে স্বস্তি। রক্তক্ষয়ী সংঘর্ষে ইতি! প্রথমে ৭, পরে আরও ১৩ জন অর্থাৎ, মোট ২০ জন পণবন্দিকে মুক্তি দিল হামাস। দীর্ঘ ২ বছর পর পণবন্দিদের মুক্তির খবরে খুশির জোয়ারে ভাসছে ইজরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর তাঁদের পণবন্দি করেছিল হামাস।
সূত্রের খবর, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে ইজরায়েলের ২০ পণবন্দিকে। এরপর ইজরায়েলের সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে তাঁদের। ২০ জনের মধ্যে ৭ পণবন্দি হলেন - ইতান মোর, গালি বারমান, জিভ বারমান, মাতান আংরিস্ত, ওমরি মিরান, গিলবোয়া দালাল এবং আলন আহেল।
প্রত্যেক পণবন্দির জন্য নিজেদের হাতে লেখা চিঠি দেবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা। সেই চিঠিতে লেখা, “ইজরায়েলের প্রত্যেক মানুষের তরফ থেকে আমরা তোমাদের স্বাগত জানাই। বহুদিন ধরে তোমাদের জন্য অপেক্ষা করেছি।“ পাশাপাশি প্রত্যেক পণবন্দিকে উপহার হিসাবে জামাকাপড়, ল্যাপটপ, ফোন, ট্যাবলেট দেওয়া হবে।
একদিকে যেমন ইজরায়েলের পণবন্দিদের মুক্তি দিয়েছে হামাস, ঠিক তেমনই এর পরিবর্তে ১৯০০ প্যালেস্তিনীয়কে জেল থেকে মুক্তি দেবে ইজরায়েল। পণবন্দিদের মুক্তির ঘটনা বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার দেখেছেন ইজরায়েলের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ। তাতে দেখা গিয়েছে, ইজরায়েলের পতাকা ও হলুদ রংয়ের ফিতা বাধা উঁচিয়ে ধরেন, যা পণবন্দিদের প্রত্যাবর্তনের প্রতীক।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের