নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – ২০২২ সালে শ্রীলঙ্কা, ২০২৪-এ বাংলাদেশ। ২০২৫-এ কি সেই পথেই এগোচ্ছে নেপাল? তরুণ প্রজন্মের আগুনে জ্বলছে নেপাল। সে দেশের সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে। এই আবহে আবার ২৬ টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে দিয়েছে কেপি শর্মা ওলি সরকার। এরপরই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে হাজার হাজার নেপালি। এমনকি সংসদে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেনার গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। আহত শতাধিক।
সূত্রের খবর, সংসদ ভবনে ঢুকে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কাচের দরজা-জানলা লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে ক্ষুব্ধ জনতা। সদ ভবনের কারিডর থেকে ছাদ, সবই এখন তরুণ প্রজন্মের দখলে। হামলার জেরে নষ্ট হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ সরকারি নথি। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সেনা। বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় ৫ জনের। আহত শতাধিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির বিরুদ্ধে নেপাল প্রশাসনের সঙ্গে সরকারি ভাবে নথিবদ্ধ না করার অভিযোগ উঠেছে। ৭ দিনের ডেডলাইন দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ ২৬ টি সোশ্যাল মিডিয়া সংস্থাকে। কিন্তু তা মেনে চলা হয়নি। এরপরই নিষিদ্ধ করে দেওয়া হয় ২৬ টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তালিকায় রয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স, লিঙ্কডইন, রেডিট, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট-র মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
নেপালের সুপ্রিম কোর্ট জানিয়েছে, অবাঞ্ছিত কনটেন্টে নজরদারি চালানোর জন্য আগে সমস্ত দেশীয় ও বিদেশি অনলাইন প্ল্যাটফর্মগুলিকে সরকারের সঙ্গে নথিবদ্ধ হতে হবে। অন্যদিকে বিরোধীদের দাবি, কোনওভাবেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিবাদ না করতে পারে বিরোধীরা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ ২৬ টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধের মতো সিদ্ধান্তে প্রবল সমালোচনার মুখে পড়েছে নেপাল সরকার।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের