নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – তরুণ প্রজন্মের আগুনে জ্বলছে নেপাল। সে দেশের সরকারের বিরুদ্ধে ২৬ টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ, দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে। নিরাপত্তারক্ষীর গুলিতে মৃত বেড়ে ২১। আহত কমপক্ষে ২৫০ জন। চাপের মুখে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। নেপালের কেপি শর্মা ওলির পদত্যাগের দাবি জানিয়েছে উন্মত্ত জনতা।
সূত্রের খবর, সংসদ ভবনে ঢুকে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কাচের দরজা-জানলা লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে ক্ষুব্ধ জনতা। সদ ভবনের কারিডর থেকে ছাদ, সবই এখন তরুণ প্রজন্মের দখলে। হামলার জেরে নষ্ট হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ সরকারি নথি। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সেনা। বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় ২১ জনের। আহত ২৫০। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির বিরুদ্ধে নেপাল প্রশাসনের সঙ্গে সরকারি ভাবে নথিবদ্ধ না করার অভিযোগ উঠেছে। ৭ দিনের ডেডলাইন দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ ২৬ টি সোশ্যাল মিডিয়া সংস্থাকে। কিন্তু তা মেনে চলা হয়নি। এরপরই নিষিদ্ধ করে দেওয়া হয় ২৬ টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তালিকায় রয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স, লিঙ্কডইন, রেডিট, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট-র মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
নেপালের সুপ্রিম কোর্ট জানিয়েছে, অবাঞ্ছিত কনটেন্টে নজরদারি চালানোর জন্য আগে সমস্ত দেশীয় ও বিদেশি অনলাইন প্ল্যাটফর্মগুলিকে সরকারের সঙ্গে নথিবদ্ধ হতে হবে। অন্যদিকে বিরোধীদের দাবি, কোনওভাবেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিবাদ না করতে পারে বিরোধীরা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ ২৬ টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধের মতো সিদ্ধান্তে প্রবল সমালোচনার মুখে পড়েছে নেপাল সরকার।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা