নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রোগী দেখানোকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে একটি সরকারি হাসপাতাল চত্বর। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও চিকিৎসা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন রোগীসহ তাদের আত্মীয়স্বজনেরা। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রের খবর , শনিবার সকালে কাজী আব্দুল রাকিম নামে এক যুবক নিজের চিকিৎসার জন্য সিউড়ি হাসপাতালে যায়। ঘণ্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও চিকিৎসা না হওয়ায় ক্ষোভে ফেটে পরে তিনি। এই পরিস্থিতিতে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী তাকে জোরপূর্বক লাইন থেকে টেনে বের করে দেন। এই ঘটনায় ওই রোগীসহ তার সঙ্গে থাকা এক বন্ধুও আহত হন। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উপস্থিত অন্যান্য রোগী আর তাদের আত্মীয়স্বজনেরা ক্ষোভে ফেটে পড়েন।
তরুণ বাউড়ি জানিয়েছেন, "সিউড়ি হাসপাতালে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার নতুন কোনো ঘটনা নয়। রিপোর্ট দেখানোর জন্য ২ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে ছিল কাজী আব্দুল রাকিম নামে এক ব্যক্তি। এখানে থাকা বিভিন্ন দালালরা মাঝে মধ্যেই বেলাইনে কিছু জনকে ভিতরে ধুকিয়ে দেয়। প্রায়ই এটা হতে থাকায় সেই ব্যক্তি এটার প্রতিবাদ করে ভিতরে ঢুকতে গেলে সেখানে কর্মরত পুলিশ অফিসার তাকে মারধর করে। এমনকি তার রিপোর্ট, সমস্ত কাগজপত্র সব ছিঁড়ে দেয়। এমনকি সেই রোগীর একটি হাতে গুরুতর আঘাত লাগে। আমরা চাই এই ধরণের জুলুমবাজি বন্ধ হোক।"
খোকন বিশ্বাস জানিয়েছেন, "পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা তবে, তিনি তা না করে টানতে টানতে একটা অসুস্থ্য রোগীকে বাইরে নিয়ে আসেন। আমি বাইরে বসেছিলাম হঠাৎ দেখি একটা রোগীর সঙ্গে এরকম দুর্ব্যবহার করছে, অকথ্য ভাষায় কথা বলছে। আমার মেয়ে এখানে নার্সিংয়ের সুযোগ পেয়েছে কিন্তু এবার আমার চিন্তা হচ্ছে আদেও মেয়েটা ঠিকভাবে কাজ করতে পারবে কিনা।"
কর্মরত পুলিশকর্মী জানিয়েছেন, "হাসপাতালের আউটডোরে রোগী দেখানোকে কেন্দ্র করে একটা সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আমরা হস্তক্ষেপ করি কিন্তু কাউকে মারধর করা হয়নি কোনো গালাগালিও করা হয়নি।"
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের