নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রথযাত্রাকে সামনে রেখে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। জেলার কয়েকটি ঐতিহ্যবাহী রথ কমিটির হাতে তুলে দেওয়া হল আর্থিক সহায়তা। এই সিদ্ধান্তে উৎসবের প্রস্তুতিতে নতুন গতি এসেছে। আয়োজকদের মধ্যেও দেখা গিয়েছে উচ্ছ্বাস। জেলা প্রশাসনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় চেক প্রদান অনুষ্ঠান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার জেলা শাসকের দফতরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক শ্রীকান্ত পল্লী। ছিলেন কৃষ্ণনগর ও রানাঘাট পুলিশ জেলার দুই পুলিশ সুপারও। অনুষ্ঠানে যোগ দেন সাংসদ জগন্নাথ সরকার। এছাড়াও হাজির ছিলেন কৃষ্ণনগর ও নবদ্বীপের দুই বিধায়কও।
কয়েকদিন আগেই রাজ্য সরকার অনুদানের কথা ঘোষণা করেছিল। তারপর এবার প্রথমবার জেলার চারটি রথ পরিচালনাকারী সংগঠনকে ৫ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হল। এই তালিকায় রয়েছে মায়াপুর ইসকন। সহায়তা পেয়েছে নবদ্বীপ জগন্নাথ মন্দিরও। রয়েছে কৃষ্ণনগরের রথযাত্রা পরিষদ ট্রাস্ট। এছাড়াও সহায়তা পেয়েছে শান্তিপুর রাধারমণ যুব সেবা সমিতিও।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক পরম্পরাকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ঐতিহ্যকে মর্যাদা দেওয়াও এর অন্যতম লক্ষ্য। পাশাপাশি উৎসব পরিচালনা ও প্রয়োজনীয় বিভিন্ন কাজে এই অর্থ ব্যবহার করা হবে। এছাড়াও জেলার অন্যান্য রথ উৎসবের আয়োজকদের নিয়ে শীঘ্রই একটি বৈঠক ডাকা হবে। সেখানে সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য বিষয়ও পর্যালোচনা করা হবে।
মায়াপুর ইসকনের মন্দির কমিটির সদস্য সুবেক্ষণা দাস বলেন, 'এই সহযোগিতার জন্য আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। রথযাত্রায় অংশ নিতে সবাইকে মায়াপুরে আমন্ত্রণ জানাচ্ছি। এই আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশে থাকার জন্য আমরা কৃতজ্ঞ। এই সাহায্য পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের