নিজস্ব প্রতিনিধি , আদ্দিস আবাবা - দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এক বিরল ঘটনার সাক্ষী থাকল ইথিয়োপিয়া। কোনো কৃত্রিম পদ্ধতি ছাড়াই স্বাভাবিক গর্ভধারণের মাধ্যমে একসঙ্গে ৪ পুত্র ও ১ কন্যাসন্তানের জন্ম দিলেন ৩৫ বছর বয়সি এক তরুণী। সাড়ে ৫ কোটি প্রসূতির মধ্যে মাত্র একজনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই অলৌকিক সাফল্যের খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক চিকিৎসা মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, ইথিয়োপিয়ার বাসিন্দা বেদ্রিয়া আদেম হিউট ফানা স্পেশ্যালাইজ়ড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই ৫ সন্তানের জন্ম দিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকদের ওজন ২.৮ পাউন্ড থেকে ৩ পাউন্ডের মধ্যে ও তারা প্রত্যেকেই বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। বেদ্রিয়াকে গর্ভাবস্থার শুরুতে ৪ সন্তানের কথা জানানো হলেও, প্রসবের সময় পঞ্চম সন্তানের বিষয়টি সামনে আসে।
আইভিএফ (IVF) পদ্ধতিতে একাধিক সন্তান জন্মদানের ঘটনা বিরল না হলেও, সম্পূর্ণ স্বাভাবিক উপায়ে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দেওয়ার ঘটনাটি অত্যন্ত বিস্ময়কর। হাসপাতালের চিকিৎসক মহম্মদ নুর আব্দুল্লাহি নিশ্চিত করেছেন যে, কোনো প্রকার ফার্টিলাইজ়েশন পদ্ধতি ব্যবহার না করেই বেদ্রিয়া গর্ভধারণ করেছিলেন। নবজাতকদের নাম রাখা হয়েছে- নাইফ, আম্মার, মুনজির, নাজিরা ও আনসার।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, স্বাভাবিক নিয়মে একসঙ্গে ৫ সন্তান গর্ভে ধারণ করা, মা ও শিশুদের সুস্থ থাকা একটি বিরল কৃতিত্ব। সাধারণত এ ধরনের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিলেও বেদ্রিয়া ও তার সন্তানরা সুস্থ থাকায় চিকিৎসকরাও আনন্দিত। বেদ্রিয়ার পরিবারে আগে থেকেই একটি সৎকন্যা থাকলেও, প্রথমবার মা হতে পেরে খুশির জোয়ার বইছে ওই পরিবারে। বর্তমানে এই খবরটি বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে এক বিশেষ আবেগের জায়গা তৈরি করেছে।
সদ্য মা হওয়া বেদ্রিয়া আদেম জানান, ‘আমি দীর্ঘ ১২ বছর ধরে মা হওয়ার স্বপ্ন দেখছিলাম আর অবিরাম প্রার্থনা করেছি। ঈশ্বর আমাকে একটি সন্তানের পরিবর্তে একসঙ্গে ৫টি উপহার দিয়েছেন। আমার আনন্দের সীমা নেই। চিকিৎসকরা প্রথমে আমাকে ৪ সন্তানের কথা বলেছিলেন। কিন্তু প্রসবের পর যখন দেখলাম আমি ৫ সন্তানের মা হয়েছি, তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এই মুহূর্তটি আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের