নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সই জালিয়াতি মামলার তদন্তে আরও গভীরে সিআইডি। প্রায় সাড়ে আট ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত ভবানী ভবনে ছিলেন অভিষেক। টানা জেরার পর বাইরে বেরোলেও একটি শব্দও খরচ করলেন না তিনি। সরাসরি কালীঘাটে গিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে যোগ দেন অভিষেক।
বিধায়কদের সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তদন্ত ক্রমশই জটিল হয়ে উঠছে। দীর্ঘ টালবাহানার পর গত বৃহস্পতিবার প্রথমবার সিআইডির মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের একাধিক প্রশ্নের উত্তরে ‘জানি না’ বলে দায় এড়ানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ফলে তদন্তে অসহযোগিতার প্রশ্নও সামনে আসে।
রবিবার দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত সময়েই ভবানী ভবনে পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ। সকাল থেকে বিকেল পর্যন্ত তাকে একাই জেরা করেন তদন্তকারীরা। এরপর বিকেল সাড়ে তিনটে নাগাদ হাজিরা দেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। জানা গেছে, মামলায় বিভিন্ন অসঙ্গতি ও বয়ানের ফারাক খতিয়ে দেখতে দুজনকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।
কুণাল ঘোষ প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে তদন্তে সহযোগিতার কথা জানালেও অভিষেককে আরও দীর্ঘ সময় ধরে জেরা করা হয়। তদন্তকারীরা রেজোলিউশন কপি, সই সংক্রান্ত নথি এবং পূর্ববর্তী বয়ানের অসঙ্গতি নিয়ে একাধিক প্রশ্ন করেন বলেও খবর। অবশেষে রাত সাড়ে আটটা নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে আসেন অভিষেক। তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি গাড়িতে উঠে কালীঘাটের উদ্দেশে রওনা দেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের