নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নবদ্বীপ যাত্রা এখন সাধারণের জন্য সহজ। আগামী ১৭ নভেম্বর সোমবার থেকে কৃষ্ণনগর জংশন ও আমঘাটা হল্টের মধ্যে নিয়মিতভাবে চালু হতে চলেছে তিন জোড়া EMU লোকাল ট্রেন। পূর্ব রেলের সিদ্ধান্তে এই নতুন পরিষেবা চালু হলে নিত্যযাত্রীদের যাতায়াতে স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে।
রেলের তরফে জানানো হয়েছে, ১৭ নভেম্বর থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কৃষ্ণনগর–আমঘাটা রুটে ছয়টি লোকাল ট্রেন চলবে। এর আগে শনিবার, ১৫ নভেম্বর, কৃষ্ণনগর জংশন–আমঘাটা–কৃষ্ণনগর জংশন লোকালের উদ্বোধন হবে। উদ্বোধনী ট্রেনটি আমঘাটা হল্ট থেকে ছাড়িয়ে কৃষ্ণনগরে পৌঁছবে। রেল কর্তৃপক্ষ জানায়, সোমবার থেকে নিয়মিত তিন জোড়া লোকাল ট্রেন চলবে এই রুটে।
রেলের পক্ষ থেকে যে সময়সূচি ঘোষণা করা হয়েছে। তা হল - আপ কৃষ্ণনগর থেকে আমঘাটা লোকাল 31881 সকাল 6:45 রেক আসবে 31723 রানাঘাট–কৃষ্ণনগর লোকাল থেকে, যা 6:38-এ কৃষ্ণনগরে পৌঁছবে। 31883 – দুপুর 13:30 রেক আসবে 31825 শিয়ালদহ–কৃষ্ণনগর লোকাল থেকে, যা 13:15-এ পৌঁছবে। 31885 – রাত 21:15 রেক আসবে 31837 শিয়ালদহ–কৃষ্ণনগর লোকাল থেকে, যা 20:59-এ পৌঁছবে।
অপরদিকে, ডাউন আমঘাটা থেকে কৃষ্ণনগর লোকাল 31882 ট্রেনটি আসবে সকাল 7:08, 31884 ট্রেনটি আসবে দুপুর 13:53, 31886 ট্রেনটি আসবে রাত 21:38। রেলের তরফে জানানো হয়, এই নতুন ট্রেনগুলি চালু হলে আমঘাটা ও আশপাশের এলাকার যাত্রীদের নিত্যদিনের যাতায়াতে সুবিধা হবে। বিশেষত সকাল ও রাতের ব্যস্ত সময় যাত্রীদের চাপ সামলাতে এই পরিষেবা বড় ভূমিকা নেবে।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের