নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ নীরবতার অবসান ঘটিয়ে ফের সক্রিয় হতে চলেছেন বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। শাহী বৈঠকের পর থেকেই তার প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চলছিল। আর সেই জল্পনায় সিলমোহর দিলেন দিলীপ ঘোষ নিজেই। বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে পৌঁছান দিলীপ ঘোষ। জানা গেছে , এই বৈঠকেই তার ভবিষ্যৎ সাংগঠনিক ভূমিকা ও দায়িত্ব স্পষ্ট করে দেওয়া হতে পারে। দীর্ঘদিন ধরে দলের কর্মসূচি থেকে দূরে থাকা দিলীপ ঘোষের এই সক্রিয়তা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বঙ্গ বিজেপির ইতিহাসে দিলীপ ঘোষ যে অন্যতম সফল রাজ্য সভাপতি, তা অস্বীকার করার উপায় নেই।
দিলীপ ঘোষের নেতৃত্বেই বাংলায় বিজেপির সাংগঠনিক ভিত মজবুত হয় এবং রাজ্যে দলের রাজনৈতিক বিস্তার ঘটে। তবে সময়ের সঙ্গে সঙ্গে দলে নতুন নেতৃত্বের উত্থান হয়। এর ফলেই পুরনো নেতৃত্বের একাংশের সঙ্গে দূরত্ব তৈরি হয়, যার মধ্যে দিলীপ ঘোষও ছিলেন। দীর্ঘদিন তিনি কোনও দলীয় কর্মসূচিতে দেখা যাননি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই দূরত্ব ঘোচাতে উদ্যোগী হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। শাহের সঙ্গে বৈঠকের পরেই দিলীপের সক্রিয় হওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে যায়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের