নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সৌজন্য সাক্ষাতের রেশ কাটতে না কাটতেই ফের আলোচনার কেন্দ্রে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বৈঠক ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যসভার উপনির্বাচনের আগে এই ধারাবাহিক সাক্ষাৎ কি শুধুই সৌজন্য, নাকি এর নেপথ্যে রয়েছে বড় কোনও রাজনৈতিক সমীকরণ উঠছে সেই প্রশ্ন।
সোমবার বিকেলে বালিগঞ্জে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং বিজেপি নেত্রী-অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। প্রায় পনেরো মিনিটের ওই বৈঠকের পর থেকেই অভিনেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়।
এরই মধ্যে কয়েক দিনের ব্যবধানে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রসেনজিতের বৈঠক সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। যদিও বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে সরকার বা অভিনেতার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি, তবুও রাজনৈতিক মহলে নানা সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাজ্যসভার তিনটি শূন্য আসনের উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই এই জল্পনা আরও তীব্র হয়েছে। আগামী ২৪ জুলাই ওই আসনগুলিতে ভোট হওয়ার কথা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের