নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই মনোনয়ন পর্ব ঘিরেই তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায় এলাকায়।
বৃহস্পতিবার রোড শো শেষে সার্ভে বিল্ডিংয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেওয়ার সময় তার পাশে ছিলেন অমিত শাহ। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রণাম করতে দেখা যায় বিরোধী দলনেতাকে। তবে এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে। বিশেষ করে কালীঘাট এলাকায়, মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিজেপির রোড শো পৌঁছতেই তৃণমূল কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। পাল্টা স্লোগান ওঠে বিজেপি কর্মীদের তরফেও।
দুপক্ষের তীব্র স্লোগান ও বাদানুবাদ ক্রমশ হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, সার্ভে বিল্ডিংয়ের কাছে বড় বড় চোঙ লাগিয়ে তৃণমূলের পক্ষ থেকে জোরে দলীয় প্রচার সঙ্গীত বাজানো হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এলাকায় বিপুল পুলিশবাহিনী মোতায়েন থাকলেও তাদের সামনেই দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে বলে জানা যায়।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের