নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাইকেল রাখাকে কেন্দ্র করে উত্তাল দক্ষিণ দমদমের ১৩ নম্বর ওয়ার্ড। রবিবার দুপুরে সামান্য সাইকেল রাখা নিয়ে বচসায় জড়ান প্রোমোটার তাপস রায়। মুহূর্তেই তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তাপস রায়ের।
সূত্রের খবর, ঘটনাটি ঘটে দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বালিরঘাট এলাকায়। ঘটনার সূত্রপাত সামান্য এক সাইকেল রাখা নিয়ে। জানা যায়, এক ব্যক্তি স্থানীয় প্রোমোটার তাপস রায়ের বাড়ির চত্বরে সাইকেল রাখে। সেই নিয়ে তাপস রায়ের ছেলে শঙ্কর রায় প্রতিবাদ করলে তর্কাতর্কি শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। তাপস রায়ের অভিযোগ, একদল যুবক এসে তাদের ওপর চড়াও হয়ে মারধর করে। শুধু তাই নয়, প্রোমোটারের অফিসে ভাঙচুর চালানো হয় বলেও দাবি উঠেছে। সম্পূর্ণ ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর তন্দ্রা সরকারের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন প্রোমোটার তাপস রায়।
ঘটনার পর নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত প্রোমোটার। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রোমোটারের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আহত তাপস রায়ের অভিযোগ, ' কয়েকজন যুবক মিলে ঝামেলা করছিল আমি অফিস থেকে বেরিয়ে সেটা যখন ঠেকাতে যাই তারা উল্টে আমার ওপর চড়াও হয়। আমার অফিসে ভাঙচুর চালায়। প্রত্যেকে ওখানের স্থানীয় কাউন্সিলরের লোক, ওনার সঙ্গেই থাকে।'
তবে কাউন্সিলরের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্দ্রা সরকার বলেন, ' একজন বয়স্ক ব্যক্তি রক্ত পরীক্ষা করে ফিরছিলেন। হঠাৎ আর ফোন আসে সে তার সাইকেলটি ওনার বাড়ির সামনে রাখে। আচমকাই তাপস রায়ের ছেলে এসে তাকে মারধর করে। তার বুকে ঘুসি মারে সাহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। আর তাপসের উপর কোন রকম হাত তোলা হয়নি। এই অভিযোগ সর্ম্পূণ মিথ্যে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের