নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - রাতের অন্ধকারে পথ দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের, গুরুতর জখম আরও ২। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সামশেরগঞ্জ এলাকায়। নিহতদের নাম আসিফ শেখ ও মারফাজ শেখ, বাড়ি চাঁদনীদহা গ্রামে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কে ফরাক্কার দিক থেকে জঙ্গিপুরের দিকে একটি লরি দ্রুতগতিতে আসছিল। সেই সময় কয়েকজন যুবক বাইক নিয়ে জয়কৃষ্ণপুর এলাকার কাছে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি তাঁদের সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। সংঘর্ষের জেরে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন ওই যুবকেরা।

বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত সেখানে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। তড়িঘড়ি আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য ২ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে, ঘাতক লরিটির খোঁজে তদন্ত শুরু করেছে।
ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী সুভাষ পাল জানান, ‘হঠাৎ বিকট শব্দে আমরা ছুটে এসে দেখি চারজন রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। সঙ্গে সঙ্গে থানায় খবর দিই। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখানে লরিগুলো অত্যন্ত দ্রুতগতিতে চলাচল করে। অনেক সময় চালকেরা মদ্যপ অবস্থায় গাড়ি চালায়। ফলে সাধারণ মানুষকেই তার মাশুল গুনতে হয়। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হোক'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের