নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - কর্তব্যরত অবস্থায় সাংবাদিকের উপর হামলা! ঘটনায় উত্তাল সংবাদমহল। প্রকাশ্যে সাংবাদিককে চড় ও হেনস্থা করার অভিযোগ উঠেছে এক মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

সূত্রের খবর, ঘটনাটি ঘটে ২২শে অক্টোবর, কালীপুজোর অনুষ্ঠানের সময়। এক গণ্ডগোলের খবর সংগ্রহ করতে পৌঁছেছিলেন সাংবাদিক অরিন্দম সেন। ঠিক সেই সময় দায়িত্বে থাকা মহিলা পুলিশ আধিকারিক কৃষ্ণা বর্মন তাঁর মোবাইল ফোন কেড়ে নেন। সাংবাদিক পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখালেও, অভিযোগ উঠেছে - ওই আধিকারিক জামার কলার ধরে তাঁকে চড় মারেন ও প্রকাশ্যে হেনস্থা করেন। ঘটনার পরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিক।

এই ঘটনার প্রতিবাদে সাংবাদিক মহলের তরফে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। রবিবার সকালেই প্রতিবাদে পথে নামেন জেলার সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং সংবাদকর্মীরা। প্রায় পঞ্চাশ জন সাংবাদিক অংশ নেন এক মৌন মিছিলে। প্রেস ক্লাব ভবন থেকে শুরু হয়ে বক্সা ফিডার রোড পরিক্রমা করে মিছিলটি শেষ হয় নবনির্মিত প্রেস ক্লাব ভবনের সামনে।
মিছিলে অংশ নেওয়া সাংবাদিকদের মুখে কালো কাপড়, হাতে প্রতিবাদের প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল - “সাংবাদিকের উপর হামলা মানে গণতন্ত্রের উপর আঘাত”, “দোষীর শাস্তি চাই”, এবং “সাংবাদিক নিরাপত্তা চাই”। নীরবতার মধ্য দিয়েই তাঁরা জানালেন তাঁদের ক্ষোভ ও দাবি- নিরপেক্ষ তদন্ত হোক, অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দ্রুত কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।

ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সংবাদমহল থেকে শুরু করে সাধারণ মানুষ। সকলেই প্রশ্ন তুলছেন, যাঁরা আইন রক্ষার দায়িত্বে, তাঁদের হাতেই যদি সংবাদকর্মীরা আক্রান্ত হন, তবে নিরাপত্তা কোথায়?

স্থানীয় সাংবাদিক সুজিত রায় জানান, “আমরা আজ আলিপুরের ঘটনায় পুলিশদের বিরুদ্ধে নিন্দা মিছিল করছি। পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি। এই ঘটনার উপযুক্ত বিচার চাই।”
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের