6a2a680010207_WhatsApp Image 2026-06-11 at 00.45.00
জুন ১১, ২০২৬ দুপুর ০১:১৮ IST

সাংঘাতিক ঔদ্ধত্য ওর জন্যই দলটা শেষ হয়েছে , শুনানির আগেই অভিষেকের মামলা থেকে সরে দাঁড়ালেন কল্যাণ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সই জালিয়াতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ে নতুন মোড়। হাইকোর্টে চলা এই মামলায় আচমকাই সরে দাঁড়ালেন দলেরই সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার পরিবর্তে আদালতে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। একইসঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সিআইডির তদন্তে সহযোগিতা করতে বৃহস্পতিবারই হাজিরা দিতে হবে অভিষেককে।

সই জাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার শুনানির আগে বড়সড় পরিবর্তন ঘটে। এতদিন অভিষেকের হয়ে আদালতে সওয়াল করে আসা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎই মামলা থেকে সরে দাঁড়ান। শুধু তিনিই নন, তার ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে যুক্ত কয়েকজন জুনিয়র আইনজীবীও এই মামলা থেকে নিজেদের সরিয়ে নেন।

এরপর অভিষেকের পক্ষে আদালতে উপস্থিত হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তদন্ত প্রক্রিয়া থেকে দূরে থাকার সুযোগ নেই। সিআইডির জারি করা তলবের জবাব দিয়ে বৃহস্পতিবারই তদন্তকারীদের সামনে হাজির হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে।

এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ' আমি অভিষেকের মামলা ছেড়ে দিয়েছি। কী উদ্ধত রে বাবা। মমতাদির বাড়িতে সিআইডির যাওয়ার বিষয়টিও তুললাম। অভিষেকের মামলাটা কোনও কারণে কাল কোর্ট শোনেনি। আমরা বিচারপতি কৌশিক চন্দকে বলি, এটা জরুরি ভিত্তিতে শুনুন। আজ শুনানি হত।' অভিষেককে নিশানা করে কল্যাণ আরও বলেন, ' ওর জন্য দলটা শেষ হয়েছে। তার পরেও উদ্ধত ভাব যায়নি।'

আরও পড়ুন

ভাঙনের মাঝেই ফের বড় ধাক্কা তৃণমূলের , দলের সব পদ ছাড়লেন মমতার প্রিয় 'বালু'
জুন ১৯, ২০২৬

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক

মনসুন মরশুমের প্রথম দিন , ভালোবাসার বৃষ্টিতে ভিজলো তিলোত্তমানগরী
জুন ১৯, ২০২৬

সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন

নারা লোকেশের সঙ্গে নৈশভোজে শুভেন্দু , উপহারে বাংলার ঐতিহ্যের ছোঁয়া
জুন ১৮, ২০২৬

নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার

কয়লা কাণ্ডে ইডির বড় পদক্ষেপ , গ্রেফতার বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল
জুন ১৮, ২০২৬

ইডির জালে মনোরঞ্জন মণ্ডল

সই জাল কাণ্ডে এবার সিআইডির নজরে কল্যাণ , তদন্তকারীদের ফোনে ক্ষুব্ধ তৃণমূল সাংসদ
জুন ১৮, ২০২৬

বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

খবর প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ! সিএবি কর্তার বিরুদ্ধে থানায় এফআইআর
জুন ১৮, ২০২৬

স্বার্থের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চাপ ও হুমকির অভিযোগ! বিতর্কে সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্য

মাসতুতো ভাইকে এতো কাতুকুতু দিয়েছে..., মেসির হ্যাটট্রিক নিয়ে অরূপকে কটাক্ষ সজল ঘোষের
জুন ১৮, ২০২৬

ফুটবল উন্মাদনার মাঝেই অরূপকে ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ

এই অ্যাকাউন্টে চুরির টাকা নেই তার কি গ্যারান্টি?, তৃণমূলের তহবিল ফ্রিজের দাবিকে সমর্থন ঋতব্রতের
জুন ১৮, ২০২৬

ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে

আলিপুর আদালতের ভিতর অরূপ বিশ্বাস , বাইরে পচা ডিম হাতে তুমুল বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে

আমি এখন কিছু বলব না , দিনভর জিজ্ঞাসাবাদের পর মুখ খুললেন অরূপ বিশ্বাস
জুন ১৮, ২০২৬

জিজ্ঞাসাবাদের পর শহরের বুকে ঘুরে বেড়ালেন অরূপ বিশ্বাস

যোগ দিবসে ভিন্নরূপে সেজে উঠছে বাংলা , তিনদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর
জুন ১৮, ২০২৬

২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান

ফের কালীঘাটে সিআইডি, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের ফ্ল্যাটে তদন্তকারীরা
জুন ১৮, ২০২৬

যদিও ঠিক কোন বিষয়ে এই তদন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি

ম্যাডামের অনুমতি নেই , কালীঘাটে মমতার বাড়ির দরজা থেকেই ফিরলেন নতুন PSO
জুন ১৮, ২০২৬

মমতার বাড়ির দরজা থেকেই ফিরলেন নতুন PSO

বাজেট অধিবেশনের পর বিধানসভায় শুভেন্দুর সঙ্গে বৈঠকে ৫ মমতাপন্থী বিধায়ক
জুন ১৮, ২০২৬

মমতা ব্যানার্জীর নিরাপত্তারক্ষী ফিরিয়ে দেওয়ার আর্জি জানান বিধায়করা

আরজি.কর তদন্তে নয়া মোড় , শ্মশানে তল্লাশির পর এবার সিবিআইয়ের জেরায় নির্মল ঘোষ
জুন ১৮, ২০২৬

বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন নির্মল ঘোষ

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...