নিজস্ব প্রতিনিধি , হাওড়া - রেললাইনের পাশেই হঠাৎ অগ্নিকান্ড। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে ২ টি কন্টেনার। সাঁকরাইল স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একাধিক ইঞ্জিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের ঠিক পাশেই আচমকা একটি কন্টেনারে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের আরও একটি কন্টেনারে ছড়িয়ে পড়ে। আলামপুর ফায়ার স্টেশন থেকে দমকলের ৩ টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল একাধিক পণ্যবাহী ট্রাক। বিপদ এড়াতে দ্রুত সেগুলি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার পরই কন্টেনারের চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, ইঞ্জিন অয়েল বোঝাই একটি ট্রাকে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও কন্টেনার ২ টি সম্পূর্ণ পুড়ে যায়। কন্টেনারে প্রচুর পরিমাণ দাহ্য ইঞ্জিন অয়েল মজুত থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। ঘটনার জেরে কয়েক ঘন্টার জন্য ধুলাগড় থেকে চাপাতলা রোডে যান চলাচল ব্যাহত হয়।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের