নিজস্ব প্রতিনিধি, অ্যারিজোনা প্রদেশ - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ধনকুবের তথা টেসলা সিইও ইলন মাস্ক। এক সময় ঘনিষ্ঠ হলেও বর্তমানে ট্রাম্পের বিরোধিতা করতে দেখা যায় মাস্ককে। তবে এবার দেখা গেল অন্য দৃশ্য। পাশাপাশি বসে কথোপকথন। শান্ত, স্বচ্ছন্দ! এমনই ছবি ও ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠছে, তাহলে কি পুনর্মিলন হচ্ছে ট্রাম্প-মাস্কের?
আসল বিষয়টা হল, রবিবার আমেরিকার অ্যারিজোনা প্রদেশের গ্লেনডালে স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল দক্ষিণপন্থী নেতা চার্লি কির্কের স্মরণসভা। সেখানে পাশাপাশি চেয়ারে বসতে দেখা যায় ট্রাম্প ও মাস্ককে। হোয়াইট হাউসের তরফ থেকে এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিটি মাস্ক ও ট্রাম্পের পিছন দিক থেকে তোলা। ছবিতে দেখা যাচ্ছে, দু জনকে কথা বলতে। ক্যাপশনে লেখা, “চার্লির জন্য।“
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, চেয়ার ছেড়ে ওঠার আগে ট্রাম্পের সঙ্গে হাত মেলাচ্ছেন মাস্ক এবং আলতো ভাবে তাঁর পিঠ চাপড়ে দিচ্ছেন। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর আমেরিকার ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বছর একত্রিশের চার্লি কির্ক। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ই প্রকাশ্যে গুলি করে খুন করা হয় তাঁকে। তড়িঘড়ি চার্লিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় এই রক্ষণশীল রিপাবলিকান নেতার।
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...