নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গাপুজোর আগে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে শেষ মন্ত্রিসভার বৈঠকে তিনি মন্ত্রীদের স্পষ্ট নির্দেশ দেন, উৎসবের সময় নিজ নিজ এলাকায় থাকতে হবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।
সূত্রের খবর, দুর্গাপুজোকে ঘিরে যাতে কোনওরকম অশান্তি বা প্ররোচনা না ঘটে, তার জন্য সতর্ক থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উৎসবের দিনগুলোতে সবাইকে শান্তি বজায় রেখে আনন্দে শামিল হতে হবে। কোনওভাবেই যাতে গন্ডগোল না হয়, তার দিকে নজর রাখতে হবে মন্ত্রী ও জনপ্রতিনিধিদের। পাশাপশি, সমাজের গরিব ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতেও আহ্বান জানান মুখ্যমন্ত্রী। শুধু দলের টাকায় নয়, প্রয়োজনে নিজের সঞ্চয় থেকেও তাদের সাহায্য করতে হবে বলে নির্দেশ দেন তিনি।
তৃণমূল নেত্রী এদিন সতর্ক করে দেন দলীয় মন্ত্রী ও নেতাদের। তিনি বলেন, সরকার ও দলের প্রতিনিধি হিসেবে যে কোনও বিষয়ে মন্তব্য করার আগে ভেবে নিতে হবে। পরিস্থিতি বুঝে মন্তব্য করতে হবে, যাতে কোনও অযাচিত বিতর্ক না তৈরি হয়। দুর্গাপুজোর আগে মুখ্যমন্ত্রীর এই বার্তা পরিষ্কার করে দেয় শান্তি , সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব পালন করাই এবারের মূল মন্ত্র।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের