নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – প্রায় ৩ সপ্তাহ ধরে যুদ্ধের দাবানলে জ্বলছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী ৪৮ ঘণ্টার মধ্যে না খুললে চরম প্রত্যাঘাতের হুঙ্কার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার শেষ হচ্ছে সেই সময়সীমা। এই আবহে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, “শান্তির জন্য শক্তিপ্রয়োগ।“
‘ট্রুথ সোশ্যালে’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, “সহজ কথায় বলতে গেলে শক্তির মাধ্যমে শান্তি!” পাল্টা ইরানের জবাব, “আমেরিকা যদি ইরানের শক্তি এবং বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা চালায়, আমরাও চুপ করে বসে থাকব না। পশ্চিম এশিয়ায় ওদের যত তথ্যপ্রযুক্তি কেন্দ্র, শক্তিকেন্দ্র, পানীয় জল শোধনকেন্দ্র আছে সেগুলিকে নিশ্চিহ্ন করা হবে।“
রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প লিখেছিলেন, “এই সময় থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যদি ইরান হরমুজ় প্রণালী না খুলে দেয়, তাহলে আমেরিকার তাদের বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে হামলা শুরু করবে এবং তা গুঁড়িয়ে দেবে। সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টে হামলার মাধ্যমেই এই অভিযান শুরু হবে।“
উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণের সমুদ্রপথ হরমুজ প্রণালী। ওমান উপসাগরের সঙ্গে পারস্য উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। এই পথ দিয়ে বিশ্ববাজারে পৌঁছয় প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল। হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল রফতানি করে সবচেয়ে বেশি। প্রায় ৯০ শতাংশ। হরমুজ প্রণালী দিয়ে ট্য়াঙ্কারে করে নিয়ে যাওয়া হয় বিশ্বজুড়ে ২০ শতাংশ জ্বালানি তেল।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের