নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আনন্দপুরের নাজিরাবাদের অগ্নিদগ্ধ কারখানায় বহু মানুষের মৃত্যুর পরেও ঘটনাস্থলে না যাওয়া নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। সাধারণত বড় কোনও দুর্ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী এই পরিচিত ছবির ব্যতিক্রম ঘটায় বিরোধীরা প্রশ্ন তোলে। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে সেই প্রশ্নেরই ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী।
বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, 'দুর্ঘটনার দিনটি ছিল ২৬ জানুয়ারি। আগে থেকেই একাধিক কর্মসূচি নির্ধারিত থাকায় সারাদিন ব্যস্ততা ছিল। রাতে রাজ্যপালের বাড়িতেও অনুষ্ঠান থাকে। আমি না গেলেও মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে স্থানীয় বিধায়ক এবং অন্যরা গিয়েছেন। পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।'
এরপর বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে মমতা বলেন, 'আমাদের নিন্দা করে কিছু হবে না। বাংলা হিরো ছিল, হিরোই থাকবে। বাংলার মানুষ আপনাদের ধিক্কার জানায়।' একই সঙ্গে ফের কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, 'কথায় কথায় ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন। কিন্তু এক টাকাও কোনও প্রকল্পে দেন না। আর আমরা আর্থিক বঞ্চনার মধ্যেও কী কাজ করছি, সেটা বাংলার মানুষ দেখছেন।'
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের