নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে মিলল স্বস্তির বার্তা। শারদীয়া দুর্গাপুজোর দিনগুলোয় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পূবালি বাতাসের সক্রিয়তা নিম্নচাপের অভিমুখ পরিবর্তন করেছে। ফলে পশ্চিমবঙ্গের উপর এর প্রত্যক্ষ প্রভাব পড়বে না। তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, আবহাওয়া দফতর আগে থেকেই পূর্বাভাস দিয়ে রেখেছে পুজোর দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে চিন্তার ভাঁজ পড়েছিল পুজো উদ্যোক্তা থেকে আম জনতার মধ্যে। কিন্তু সেই চিন্তা দূর করে অবশেষে মিলল স্বস্তির বার্তা। হাওয়া অফিসের সূত্র অনুযায়ী, পূবালি বাতাসের সক্রিয়তার ফলে নিম্নচাপের অভিমুখ দক্ষিণ-পশ্চিম দিকে হেলে যাচ্ছে। ফলে বর্তমানে যে নিম্নচাপ সক্রিয় রয়েছে এবং আগামী দিনে আরও দুটি নিম্নচাপ তৈরি হতে পারে, তাদের সকলেরই দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
পূবালি বাতাস যত বেশি শক্তিশালী হয়, নিম্নচাপ তত দক্ষিণ-পশ্চিম দিকে হেলে যায়। এর ফলেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির দেখা মেলেনি। বরং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে।
আর এই পূবালি বাতাসের জেরেই দুর্গোৎসবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই বললেই চলে। তবে উৎসবের দিনে আকাশ মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও সাময়িক হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও সেই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না। পূবালি বাতাস বইতে থাকলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের