নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ল সার্ভার। শুক্রবার রাতে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু ওয়েবসাইটে ঢুকেই বিপাকে পড়েন হাজার হাজার চাকরিপ্রার্থী। ফল দেখতে না পেয়ে দুশ্চিন্তায় রাত জেগে কাটে তাদের। অবশেষে পরিস্থিতি সামাল দিতে নতুন ওয়েবসাইট চালু করল এসএসসি।
শুক্রবার রাতে প্রকাশিত হয় একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল। কিন্তু ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যেই সার্ভার ক্র্যাশ করে যায়। ফলে প্রার্থীরা তাদের প্রাপ্ত নম্বর দেখতে পারেননি। ওয়েবসাইট কিছুক্ষণের জন্য খুললেও বারবার ‘Server Error’ দেখাচ্ছিল বলে অভিযোগ। ফলে উত্তেজনা, আশঙ্কা মিলে এক বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। অবশেষে রাত পোহাতেই তৎপর হয় স্কুল সার্ভিস কমিশন।
শনিবার চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নতুন ওয়েবসাইট wbsschelpdesk.com চালু করা হয়। কমিশনের তরফে জানানো হয়, আগের ওয়েবসাইটের মতোই এখানেও একই পদ্ধতিতে ফলাফল দেখা যাবে। প্রার্থীদের শুধু তাদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগইন করলেই প্রাপ্ত নম্বর জানা যাবে।
এবার একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে মোট ১২,৫১৪টি শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এসএসসি। আবেদন করেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন প্রার্থী। পরীক্ষা হয় মোট ৬০ নম্বরের। মোট ৩৬ টি বিষয়ের উত্তরপত্র খুব শিগগিরই ওয়েবসাইটে আপলোড করা হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের